শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-01-2025 01:16:06 pm

ড. ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মধ্যবর্তী সময়ের মধ্যে একটি সুষ্ঠ, গ্রহণযোগ্য ও নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এটা নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার প্রত্যাশা করেন তার ওপর।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ এমপি রূপা হক। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে রূপা হক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় জানতে আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।


ড. ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি। এ সময়ে অবৈধ (ফেক) সংসদ, ফেক সংসদ সদস্য ও ফেক স্পিকার ছিল।


রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে ড. ইউনূস বলেন, ‘আাগামী সাধারণ নির্বাচনের জন্য আমাদের সামনে সম্ভাব্য দুটি সময়সীমা আছে। একটি হলো ২০২৫ সালের ডিসেম্বর। অন্যটি ২০২৬ সালের মধ্যবর্তী সময়। তবে জনগণের চাহিদা অনুযায়ী সংস্কারের ওপর পুরোটাই নির্ভর করছে। এ সময়ে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের বিস্তারিত তাকে অবহিত করেন। ৫ আগস্ট পরবর্তী ‘দ্বিতীয় বাংলাদেশে’র কথা শুনে উৎসাহিত হন রূপা হক। আগামী সাধারণ নির্বাচনের সময় তিনি বাংলাদেশ সফরেরও প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।


এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকির সঙ্গে একটি ব্রিটিশ ব্যবসায়ী প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। লুৎফে সিদ্দিকি ব্রিটিশ ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। এজন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলে নিশ্চয়তা দেন। পরে তারা প্রধান উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।


ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউকে বিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমদে ওবে ও সভাপতি এমজি মওলা মিয়া। এ সময় বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে