আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

চর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১০ জন

চর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১০ জন
রংপুরের পীরগাছার গাবুড়া চরের আব্দুস সবুর মেম্বার গ্রুপও জুয়ান চরের ইসমাইল মেম্বার গ্রুপ তিস্তার চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে গাবুড়ার চর ও পাশর্^বর্তী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরার চরের সীমান্তবর্তী এলাকায় এঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম দরবেশ আলী (৫২)। তিনি থেতরাই ইউনিয়নের সিপার আকন্দের ছেলে হলেও বর্তমানে গাবুড়ার চরে বসবাস করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা ওসি জিল্লুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা ও উলিপুর উপজেলায়  প্রায় ২০০ একর চরের জমি নিয়ে ছাওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও পীরগাছা উপজেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর আকন্দ এবং ছাওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য ইসমাইল হোসেন দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগেও দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটে। এরই জেরে রবিবার দুপুরে চর দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সবুর গ্রুপের সদস্য দরবেশ আলী (৫২) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা বলেন, চরটি প্রায় ২০০ একর বিস্তীর্ণ। প্রতি বছর চরটিকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। আজকেও (রবিবার) চর দখলকে কেন্দ্র করে উপয়পক্ষের সংঘর্ষে দরবেশ আলী নামে এক ব্যক্তি মারা যান। নিহত দরবেশ আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর আকন্দের খালাতো ভাই।
উলিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।      
Tag
আরও খবর