কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

সংকেত সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে অর্ধশত প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট বাজারে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা লাভ করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সংকেত সংস্থা। সংস্থার পথচলার ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অর্ধশত প্রতিবন্ধীকে দেওয়া হয় আর্থিক সহায়তা। আর্থিক সহায়তা পেয়ে মুখে হাসি ফুটেছে প্রতিবন্ধী মিরাজ হোসেন, সোহান, শাওন, জেসমিন ও বিবি রহিমাদের। আজ রবিবার (৫ জানুয়ারি) সকালে সংস্থার কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়া মাহফিলের। এসময় সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা পংকজ লাল ভৌমিকের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের সভাপতি এডভোকেট আলীউল কবির ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মাঈন উদ্দিন মনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জেটেবের সদস্য এবং সংস্থার সদস্য আনোয়ার আজিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক এনায়েত উল্ল্যাহ, সদস্য সচিব শাহজাহান কবির, সমাজসেবক মোহাম্মদ ঈশা। সবশেষে সংস্থার সদস্য, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ নজরুল ইসলাম।

সংকেত সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা পংকজ লাল ভৌমিক বলেন, সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারবাহিকতায় রবিবার সকালে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংস্থার পাশ্ববর্তী ২ টি ইউনিয়নের ৮ গ্রামের অসহায় প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। আগামীর দিনগুলোতেও আমাদের সামাজিক ও মানবিক কর্মকান্ডের এই ধারা অব্যাহত রাখবো।

কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের সভাপতি এডভোকেট আলীউল কবির ইকবাল জানান, ১৯৭৮ সালের ৫ জানুয়ারী সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক কার্যক্রম ছাড়াও বৃক্ষরোপণ, খাল খনন, সড়ক সংস্কার, মাদক ও যৌতুকবিরোধী কর্মসূচি, নৈশ বিদ্যালয় চালুকরণ ও পরিচালনা, চক্ষু শিবির, শিক্ষা উপকরণ বিতরণসহ সামাজিক ও মানবিক কাজের মধ্যদিয়ে মানুষের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে সংগঠনের সদস্যরা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বয়ে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কয়েক ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও গত বছরের ১৭ নভেম্বর চাল বিতরণ, ১৯ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ ও সর্বশেষ চলতি বছরের ৩ জানুয়ারি শতাধিক মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


Tag
আরও খবর