তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে ছয় জন গুরুতর আহত

শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে ছয় জন গুরুতর আহত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হিংস্র মহিষের আক্রমণে নারী-পুরুষসহ ছয় ব্যক্তি গুরুতর জখম হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কৈখালী ইউপির বৈশখালী গ্রামে মহিষটি জবাই করার সময় অসাবধানবশত এ দূর্ঘটনা ঘটে।

আহরা হলেন- বৈশখালী গ্রামের করিম গাজীর ছেলে বিল্লাল হোসেন, শমসের মোড়লের ছেলে মিজান মোড়ল, জুম্মান গাজীর ছেলে হামিদ গাজী, নূরুজ্জামান গাজীর ছেলে ইব্রাহিম গাজী, অনিমেষ মন্ডলের স্ত্রী সবিতা রানী মন্ডল ও গোলাম রব্বানী।

পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, সকাল ৮টার দিকে মহিষটি জবাই করার প্রস্তুতিকালে দড়ি ছিড়ে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত ওই ৬ ব্যক্তিকে মাথা দিয়ে গুরুতর জখম করে। আহতদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হিংস্র মহিষটিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন, বিল্লাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতদের অবস্থা গুরুতর বলে তিনি জানান।

ছবি- শ্যামনগরে মহিষের আক্রমণে গুরুতর আহত চিকিৎসাধীন ব্যক্তি।


Tag
আরও খবর