প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

হার্টের রোগে আক্রান্ত নাহিদের আর্তনাদ: মৃত্যুর আগে একটি ঘরের স্বপ্ন

নাহিদ সরদার—৪০ বছরের এক অসহায় মানুষ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুজাবাজ গ্রামে একটি ভাঙা ছোট ঝুপড়িতে তার জীবন কেটেছে দুর্বিষহ কষ্টে। হার্টের রোগে আক্রান্ত নাহিদ দীর্ঘদিন ধরে অসুস্থ। তার অসুস্থ শরীর আর ভাঙা ঘর যেন প্রতিনিয়ত একসঙ্গে ধসে পড়ছে। জীবনযুদ্ধে ক্লান্ত এই মানুষটি এখন স্ত্রী শাহনাজ ও একমাত্র সন্তানকে নিয়ে কোনোভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।

নাহিদের ঘরটি আসলে ঘর নয়, যেন একটা সামান্য আশ্রয়। কাগজ আর পলিথিনের বেড়া দিয়ে বানানো এই ঝুপড়ি ঘরে বৃষ্টি হলেই পানি ঢোকে। শীতের সময় ঠাণ্ডা বাতাসে পুরো পরিবারটি জমে থাকে। রাতের পর রাত ঘুমানোর পরিবর্তে তারা সময় কাটান শীতে কাঁপতে কাঁপতে। নাহিদ বলেন, “এই ঘরে বাচ্চাটাকে নিয়ে থাকি। বৃষ্টি হলে কোলের কাছে এনে বসে থাকি যেন ভিজে না যায়। শীতকালে যে ঠাণ্ডা বাতাস ঢোকে, তা বলে বোঝানো যাবে না। মনে হয়, এভাবে আর বাঁচা সম্ভব নয়।”

নাহিদের জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো, তিনি কোনোদিন সরকারি সহায়তা পাননি। বহুবার স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমনকি এমপির কাছে গেছেন। কিন্তু শুধু প্রতিশ্রুতি পেয়েছেন, সাহায্য পাননি। ভাঙা কণ্ঠে তিনি বলেন, “আমার কিছু জমি আছে, কিন্তু টাকার অভাবে একটা ঘর বানাতে পারি না। আমি মরার আগে যদি একটা ঘর করতে পারতাম, তাহলে শান্তি নিয়ে মরতে পারতাম। ঘরের বেড়া দিয়ে পানি ঢোকে। কেউ সাহায্য করতে চায় না। আমি মরে গেলে আমার ছেলেটা কোথায় থাকবে, কে ওকে ঘর করে দেবে?”

নাহিদের এই কান্না শুনে গ্রামের লোকজনও কষ্টে আপ্লুত। তারা বলেন, “সরকারি ঘর পেতে হলে টাকা লাগে। কিন্তু নাহিদ টাকা কোথা থেকে দেবে? তাই সে আজও ঘর পায়নি।” স্থানীয়রা আরও বলেন, নাহিদের মতো অসহায় মানুষেরা প্রকৃতপক্ষে সরকারি সহায়তার যোগ্য, কিন্তু সেসব সুযোগ বঞ্চিত হয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। তবে আমরা দ্রুত তদন্ত করে নাহিদের জন্য পূর্ণাঙ্গ বাসনের ব্যবস্থা নেব।”

নাহিদের এই অসহায় অবস্থা সমাজের সেই করুণ বাস্তবতাকে সামনে আনে, যেখানে গরিব মানুষগুলোর কষ্ট কেউ দেখে না। তাদের কান্না যেন রাষ্ট্রের কর্ণকুহরে পৌঁছায় না। নাহিদের মতো একজন অসহায় মানুষ আজ মৃত্যুর আগে শুধু একটি ঘরের স্বপ্ন দেখছেন। তার এই আর্তি কি আমাদের বিবেককে স্পর্শ করে না?

Tag
আরও খবর