লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

ননদের স্বামীর সঙ্গে গৃহবধূর পরকীয়া: টাকা-স্বর্ণ নিয়ে পলায়ন!

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের নন্দনসার গ্রামে পলি বেগম (৩০) নামের এক গৃহবধূ তার ননদের স্বামী জসিম হাওলাদার (২৪)-এর সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শ্বশুরবাড়িতে ঘর নির্মাণের জন্য গচ্ছিত ১২ লাখ টাকা এবং ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে তারা পালিয়ে যান। পলি বেগম হালইসার গ্রামের মৃত ইয়ার বক্স মাঝির কন্যা এবং জসিম হাওলাদার ডিঙ্গামানিক ইউনিয়নের সালধ গ্রামের নাজিমুদ্দিন হাওলাদারের পুত্র।

শনিবার (৪ জানুয়ারি) পলি বেগমের স্বামী শমসের হাওলাদার নড়িয়া থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

শমসের হাওলাদার ও পলি বেগমের বিয়ে হয় ২০১১ সালের ডিসেম্বরে। তাদের একটি ছয় বছর বয়সী ছেলে রয়েছে। সম্প্রতি শমসের তার স্ত্রী পলি বেগম ও ভগ্নিপতি জসিম হাওলাদারের মধ্যে অবৈধ সম্পর্কের আভাস পান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। একই ঘটনায় শমসেরের বোন সুলতানা বেগমের সঙ্গে স্বামী জসিমের সম্পর্কেও বিরোধ তৈরি হয়।

গত শুক্রবার, শমসেরের বাড়িতে গচ্ছিত ১২ লাখ টাকা ও মাটির নিচে পুতে রাখা ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে পলি ও জসিম পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

শমসের হাওলাদার বলেন, "বিদেশ থেকে আমার তিন ভাই বিল্ডিং নির্মাণের জন্য ১২ লাখ টাকা পাঠিয়েছেন। ব্যাংকে সমস্যার কারণে টাকা বাড়িতে রেখেছিলাম। কিন্তু আমার স্ত্রী ও বোন জামাই টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে গেছেন। তাদের মধ্যে সম্পর্কের কথা আগে আভাস পেলেও এমন প্রতারণা আশা করিনি। আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।"

সুলতানা বেগম বলেন, "আমার স্বামী বিদেশ যাওয়ার কথা বলে বিদায় নিয়েছেন। এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই।"

পলি বেগমের মা সাফিয়া বেগম বলেন, "মেয়ের সম্পর্কের কথা জানতাম। জামাই ও শাশুড়িকে সতর্ক করেছিলাম। কিন্তু তারা সতর্ক হননি। এখন আমার মেয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।"

অভিযুক্ত জসিম হাওলাদারের ভাবি তাছলিমা বেগম বলেন, "আমার দেবরের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। সে কোথায় আছে জানি না।"

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।"

Tag
আরও খবর