খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

সরিষাবাড়িতে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ আহত-৩

জামালপুরের সরিষাবাড়ীতে গেট কিপারের অবহেলায় রেল ক্রসিংয়ে ট্রেন ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে এবং পাঁচ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। বুধবার(৮ জানুয়ারি) ভোর পাঁচটায় পৌরসভার তালুকদার বাড়ী মোড় সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- রেল চালক মোঃ সামছুল হক(৫৫) ট্রাকের ড্রাইভার মজনু তালুকদার(৫০) ও ট্রাকের হেলপার মহর আলী(৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি যখন তালুকদার বাড়ি রেল ক্রসিং অতিক্রম করছিল। সেই সময় পোগলদিঘা বয়ড়া বাজার থেকে ছেড়ে আসা ইউরিয়া সার ভর্তি ইলমা পরিবহন নামের একটি ট্রাক রেল ক্রসিংয়ে ঢুকে পড়ে। এসময় ট্রাকটি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় এবং রেলক্রসিং হতে প্রায় ২০০ মিটার দূরে দু খন্ডিত হয়ে খাদে পড়ে যায়। এঘটনায় ট্রেন চালকসহ তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাদের নিজ এলাকা ভুয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেয়। তবে এই ঘটনায় যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়দের অভিযোগ গেট কিপারের অবহেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রেল ক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের দুর্ঘটনার সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসি। এসে ফায়ার সার্ভিস ট্রিম ও স্থানীয় লোকজনকে সাথে নিয়ে দ্বিখন্ডিত ট্রাকের অংশবিশেষ রেল লাইনের উপর থেকে সরিয়ে ফেলার চেষ্টা করি। প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর ট্রেন ও যানচলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এব্যাপারে জামালপুর রেলওয়ে (পি ডাব্লিউ) আবু সাঈদ জানান, গেট কিপারের রাত ১০টা হতে সকাল ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। সম্ভবত সে ঘুমিয়ে ছিল। তার দায়িত্বের অবহেলার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আশিস চন্দ্র দে জানান, ট্রেন ও ট্রাক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। আহত ট্রেন চালকের বাড়ী ময়মনসিংহ সদরে এবং ট্রাক ড্রাইভার ও হেল্পারের বাড়ী টাংগাইল ভুয়াপুর ফসলন্দী গ্রামে বলে জানান তিনি।
আরও খবর