চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দীন কলেজের অর্ধ বার্ষিকী পরীক্ষার ফল বিপর্যয়, অভিভাবক ও সুধিজনদের উদ্বেগ ও ক্ষোভ

বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দীন কলেজের অর্ধ বার্ষিকী পরীক্ষার ফল বিপর্যয়, অভিভাবক ও সুধিজনদের উদ্বেগ ও ক্ষোভ যশোরর শার্শার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দীন ডিগ্রী কলেজে ঘোষিত অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফলে ৮১ ভাগ শিক্ষার্থী ফেল করায় প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক ও সুধিজনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উঠেছে সমালোচনার ঝড়। কলেজ সূত্রে জানাযায়, এবছর এ অর্ধ বার্ষিকী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৮০ জন এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে পাশ করেছে মাত্র ৩ জন, মানবিকে ৪১ জন ও বিজ্ঞান বিভাগে ৯ জন। মোট পাশ করেছে ৫৩ জন।পাশের হার মাত্র ১৮ ভাগ ও অকৃতকার্যের হার ৮২ ভাগ। তুলনামূলকভাবে মানবিক বিভাগ থেকে ৪১ জন ছাত্র-ছাত্রী কৃতকার্য হলেও শোচনীয় ফলাফল হয়েছে বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের। প্রশ্ন দেখা দিয়েছে কলেজে বিজ্ঞান বিভাগে একটি আধুনিক বিজ্ঞানাগার ও পর্যাপ্ত মেধাবী শিক্ষকসহ সমস্ত সুযোগ সুবিধা থাকার পরও কেন ফল বিপর্যয়? ফলাফলের কপি কলেজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে আপলোড করা হলে কাঙ্খিত ফলাফল অর্জিত না হওয়ায় সমালোচনার ঝড় উঠে। মমিনুজ্জামন,সাইফুল,ওলিউর রহমান সহ অনেকেই তাদের ফেইসবুকের টাইমলাইনে রেজাল্ট সিটের ছবি পোষ্ট করে লিখেছেন: কলেজটির রেজাল্ট দিন দিন গোল্লায় যাচ্ছে। বেতনের স্কেল বাড়লো শিক্ষার মান কমলো। রেজাল্টের বেহাল দশার দায় এড়াতে পারবে না কোন শিক্ষক। স্থানীয় অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেজাল্ট বিপর্যের অন্যতম কারণ শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া ও খেয়াল খুশী মতো প্রতিষ্ঠানে আশা যাওয়া এবং তারা রাজনীতির সাথে জড়িত থাকা।পতিত আওয়ামিলীগ সরকারের আমলে অনেক শিক্ষক অতপ্রত ভাবে আওয়ামীলীগের রাজনীতি করতো ক্লাস ফাঁকি দিয়ে।অনেক শিক্ষক জেলা শহর যশোর থাকেন। যশোর সাতক্ষীরা রোডে চলালরত যাত্রীবাহী বাস হলো তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম। রোডে চলালরত লোকাল বাসের সাথে তাল মিলিয়েই তারা কলেজে আসা যাওয়া করেন। কিন্তু গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ১৯৮২ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ এবং সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ ১৯৭৯ অনুযায়ি দেশের সব সরকারী আধা সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। অভিভাবকরা জানিয়েছেন, আমরা আর ফলাফল বিপর্যয় দেখতে চাইনা। অতি শীগ্রই এ সমস্যার সমাধান চাই। আমরা আর সমালোচনার পাত্র হতে চাইনা। কলেজ কর্তৃপক্ষকে এ ব্যাপারে নতুন করে চিন্তা করতে হবে। শ্রদ্ধেয় শিক্ষকদের একসাথে এগিয়ে আসতে হবে। শিক্ষকরা যদি নিজেরাই লজ্জিত না হয় তাহলে আমরাই কেন লজ্জিত হবো? ডাক্তার আফিল উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম মুঠোফোনে জানান,সরকারের পট পরিবর্তনের পর কলেজে অনেক কিছু ঘটে গেছে যেটা তিনি বলতে চাননা। ফল বিপর্যয়ের জন্য তিনি নিজের দায় এড়িয়ে শিক্ষার্থীদের দায়ী করে জানান তারা ঠিক মতো কলেজে আসে না।তবে তিনি ভালো ফলাফলের জন্য পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান। এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমানকে কল দিলে তিনি জানান তিনি শার্শা থেকে বদলী হয়ে গেছেন। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ডাক্তার নাজিব হাসান জানান,বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানলেন।অবশ্যই বিষয়টি নিয়ে তিনি ওই কলেজের অধ্যক্ষের সাথে কথা বলবেন।এ সময় তিনি ম্যানেজিং কমিটির সাথে কথা বলার জন্য ও পরামর্শ দেন।
আরও খবর