তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে শ্যামনগর হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মসূচি

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে শ্যামনগর হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মসূচি

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ "এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার  শ্যামনগর উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জিয়াউর রহমান, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সহায়তা করেন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম। এসময় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

ছবি- শ্যামনগর হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মসূচি অভিযানে উপস্থিত ইউএনও রণী খাতুন।  

Tag
আরও খবর