বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

লাখাইয়ে পরিবেশ কর্মী মহিউদ্দিন এর উদ্যোগে তালগাছ রোপনের উদ্বোধন।

লাখাইয়ে পরিবেশ কর্মী মহিউদ্দিন এর উদ্যোগে তালগাছ  রোপনের উদ্বোধন।

 লাখাইয়ে পরিবেশ কর্মী ও হপা লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন এর উদ্যোগে লাখাই উপজেলার হাওরাঞ্চলের বিভিন্ন সড়কে তালবীজ রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর)  দুপুরে  উপজেলার বুল্লাবাজার থেকে গুনিপুর সড়কের সিংহগ্রাম অংশে তালবীজ রোপনের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, মহিউদ্দিন আহমেদ রিপন, কবি ও সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, ব্যবসায়ী মোশাররফ হোসেন, স্থানীয় মুরুব্বি ইসলাম উদ্দিন সহ এলাকার  লোকজন।পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন এর এমন মহতী উদ্যোগ ও পরিবেশ রক্ষায় তার এ কাজের ভূয়সী প্রসংশা করে কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার বলেন এ ধরনের কর্মকান্ডেের মাধ্যমে পরিবেশ এর উন্নয়ন হবে।উপজেলার হাওরাঞ্চলের এ ধরনের তালগাছ  রোপনের মাধ্যমে  প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত থেকে  রক্ষা পাবে হাওরে কাজ করা লোকজন।এ বিষয়ে পরিবেশ কর্মী ও প্রকৃতি প্রেমিক মহিউদ্দিন আহমেদ রিপন বলেন বিগত বছরগুলোতে আমরা দেখছি লাখাইয়ের হাওরে প্রতিবছর অসংখ্য লোক বজ্রপাত পাতের কবলে পড়ে প্রান হারাচ্ছে। এ অবস্থায় আমি সিদ্ধান্ত নিয়েছি  লাখাইয়ের হাওরাঞ্চলের বিভিন্ন সড়কে আমার নিজস্ব অর্থায়নে ২-৩ হাজার তালের চারা রোপন করব।আমরা জানি তাল গাছ বজ্রপাত নিরোধক হিসাবে ভূমিকা রাখে।তাই তাল গাছ রোপনের উদ্যোগ নিয়েছি।তালগাছ একদিকে যেমন বজ্রপাত নিরোধক ভূমিকা  পালন করে অন্যদিকে পরিবেশ নির্মল রাখতে ও মাটির ক্ষয়রোধে কাজ করে।তিনি বলেন আমার এ উদ্যোগ সীমিত তবে আমি আশাবাদী অন্যরাও এধরনের কাজে এগিয়ে আসবেন। আমি এটিকে একটি সামাজিক আন্দোলন হিসাবে বেছে নিয়েছি।আমি বিজয়ের মাসে এ আন্দোলন শুরু করেছি।আমি আশা করি আমার এ স্বপ্ন একদিন সফল হবে।

Tag
আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৭৯ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে