সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

দীর্ঘ ১৭ বছর পর আক্কেলপুর জামায়াতের বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

ভারতের আধিপত্যবাদ, সম্রাজ্যবাদ বাংলার মানুষ আর কোনদিন বরদাশত করবে না। বাংলার মানুষ অনেক সচেতন হয়ে গেছে। বিডিআর হত্যা, জামায়াতের নেতাকর্মী হত্যাসহ সকল হত্যাকান্ডের বিচার বাংলার মাটিতে হবে। আপনি যে ট্রাইবুনালে আলেম, ওলামা এবং জামায়াত নেতাদের মিথ্যা অভিযোগে বিচারের নামে ফাঁসি দিয়েছেন, সেই ট্রাইবুনালে সত্য অভিযোগে আপনার বিচার করা হবে। শনিবার বিকালে আক্কেলপুর সরকারি মজিবর রহমান কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর দীর্ঘ ১৭ বছর পর আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। জামায়াত নেতা নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সু-সংগঠিত দল। এই দলের নেতাকর্মীরা কেউ মাদক, চাঁদাবাজি, দখলদারী, টেন্ডারবাজিসহ কোন ধরনের সামাজিক অপরাধের সাথে জড়িত নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দূর্নীতি মুক্ত দল। দেশকে যদি মাদকমুক্ত করতে হয় সেটা জামায়াত পারবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ নেই। খাওয়া পার্টিকে কেউ ভোট দিবে না। আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামীলীগের পাপের ভার পূর্ণ হওয়াই তাদের দলবলসহ পালিয়ে যেতে হয়েছে। পাপগুলো হলো, এদেশের আলেম ওলামাদের হত্যা করেছে, ভারতের নির্দেশে জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতাকে ফাঁসি দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোথাও আয়নাঘর নামে কোন ঘর না থাকলেও এই ফ্যাসিস্ট সরকার আয়নাঘর বানিয়ে অনেককে গুম করেছে, ভারতের নির্দেশে বিডিআর হত্যা করেছে, ৫ই মে শাপলা চত্বরে হেফাজতের ঘুমন্ত নেতাদের নির্বিচারে হত্যা করেছে, ৫ই আগষ্টের আগ পর্যন্ত ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করেছে। তাদের কৃতকর্ম এমনই ঘৃন্য যে, বর্তমান সময়ে জন্ম নেওয়া সন্তানের নাম আর কেউ ‘জয়’ রাখবে না। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে দ্রুত নির্বাচন দিন। আওয়ামীলীগ সরকার পালানোর পর আমরা আশা করেছিলাম দ্রব্যমূল্যের দাম কমবে। সিন্ডিকেট না ভাঙায় দাম আরও বেড়েছে। দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্য মূল্যের দাম কমান। কর্মী সম্মেলনে আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমির ডা. মো. ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজসহ জেলা উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা
Tag
আরও খবর