আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

মিরসরাইয়ে ১৯তম বিজলী গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিজলী ক্লাবের আয়োজনে ১৯তম বিজলী গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। ১৯ তম বিজলী গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য ও ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান। বিজলী ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য নুরুল আলম আজাদের সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, ৬ নম্বর ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু, ইছাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ৬ নম্বর ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভ‚ঁইয়া, বিজলী ক্লাবের আজীবন সদস্য জান্নাতুল নাঈম, বিজলী ক্লাবের সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি আতিক উদ্দিন তারেক, আজীবন সদস্য মাইন উদ্দিন রাজন, ওমর ফারুক, চট্টগ্রাম শারিরিক শিক্ষা কলেজের প্রভাষক জিকু কুমার নাথ, বিজলী ক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক আব্দুল হান্নান, সাবেক ক্রীড়া সম্পাদক সাজ্জাদুল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন অমিতসহ সদস্যবৃন্দ। বিজলী ক্লাবের সভাপতি ফজলুল করিম নয়ন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল ও সহ-ক্রীড়া সম্পাদক আশরাফ উদ্দিন আসিফের সার্বিক তত্বাবধানে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলা পরিচালনা করেন সহ-সভাপতি আতিক উদ্দিন তারেক ও পারভেজ আলম। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন বিজলী ক্লাবের অর্থ সম্পাদক ফরহাদুল ইসলাম ও সদস্য আশরাফ উদ্দিন থানভী। উদ্বোধনী খেলায় প্রতিদ্ব›দ্বীতা করে ওল্ড স্কুল চট্টগ্রাম বনাম বেস্ট অব টেকেরহাট। টসে জিতে বেস্ট অব টেকেরহাট ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ওভারে ২৩৪ রানের টার্গেট দিলে ওল্ড স্কুল চট্টগ্রাম ১০৪ রানে অলআউট হয়ে ১৩০ রানে হেরে যায়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বেস্ট অব টেকেরহাটের সৌরভ। এবারের টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে।

Tag
আরও খবর