শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

শার্শার কায়বায় বিএনপি'র কর্মীর মায়ের মৃত্যুর জানাজায় সাবেক এমপি :তৃপ্তি

শার্শার কায়বায় বিএনপি'র কর্মীর মায়ের মৃত্যুর জানাজায় সাবেক এমপি :তৃপ্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি শার্শার কায়বা ইউনিয়নের কর্মী সিরাজুল ইসলাম সিরাজের মায়ের মৃত্যুর জানাজার নামাজে সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। শনিবার (১৮ জানুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাগুড়ী গ্রামের মৃত চাঁনদালি সরদারের স্ত্রী মৃত জোহরা খাতুন।মৃত্যু কালে তিনি ২ছেলে ও ৩মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার আসরের নামাজ পর বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে তার জানাযা শেষে বাগআঁচড়া কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমার মৃত্যুতে উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি জনাব মফিকুল হাসান তৃপ্তি। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। জানাজা শেষে তিনি বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি নিজ বাসভবনে যান। নেতার আগমনের কথা শুনে জনতার ঢেউ নামতে শুরু করে, এক পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রেখে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দিতে হবে ও নেতা কর্মীদেরকে সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আর এটাই হলো দেশের প্রত্যেকটি জনসাধারণের একটাই প্রত্যাশা তারা যত দ্রুত সম্ভব নির্বাচন চাই,ভোট অধিকার চাই, তারা দীর্ঘ ১৭ বছর ভোট অধিকার থেকে বঞ্চিত।অনেক বয়স্ক বৃদ্ধ আছে তারা চাই যে মৃত্যুর আগে হলেও যেন একবার ভোট দিয়ে মৃত্যুবরণ করতে পারে। পরিশেষে বাংলাদেশের সাবেক সফল তিনবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে নেতা কর্মীদেরকে সাথে নিয়ে নিজেই মোনাজাত পরিচালনা করেন। এই অনুষ্ঠান শেষ করে যশোরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় চালিতা বাড়িয়া বাজারে গিয়ে সেখানেও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শার্শার পার্টি অফিসে আলোচনা সভায় যোগদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,কয়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহুল কুদ্দুস,কয়বা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন আহমেদ,শার্শা থানা বিএনপি'র সদস্য মশিয়ার রহমান, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদ,ইউনিয়ন বি এন পির প্রচার সম্পাদক ইদ্রিস আলী, ছাত্রনেতা খাদিমুল বাসার সুমন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি'র আহবায়ক আসাদুজ্জামান মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম লাল্টু,সহ আরও ছিলেন শার্শা উপজেলা বিএনপি, বেনাপোল পৌর বিএনপি, যুবদল, কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৬ ঘন্টা ১৬ মিনিট আগে