দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় এর উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী উক্ত অভিযানে ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিদওয়ান আহমেদ রাফি এর নেতৃত্ব, পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লংঘনের দায়ে- উপজেলার রানী বাজার, অবস্থিত মেসার্স রৌজা প্যাকেজিং লিমিটেড নামক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের দায়ে ৫০,০০০/- টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয় এবং ২৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া অবস্থিত মেসার্স কিরণ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের দায়ে ২০,০০০/- টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয় এবং ১৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়। এসময় কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া এবং পরিদর্শক জনাব শুভ্র চন্দ্র বিশ্বশর্মা উপস্থিত ছিলেন। এসময় শব্দ দূষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসরণ পূর্বক প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও আবাসিক এলাকায় মুরগির খামার পরিচালনার মাধ্যমে পরিবেশ দূষণকারীদেরকে সচেতন করা হয় এবং গ্রহণযোগ্য স্থানে খামার স্থানান্তর করার নির্দেশনা প্রদান করা হয়। এবং উপস্থিত জনসাধারণের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে জনসচেতনতা সৃষ্টি করা হয়। ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া জানান, পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর