সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

না ফেরার দেশে চলে গেলেন এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল সেবক পিপি

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা কৃতি সন্তান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, জেলা আইনজীবী সমিতি ও জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মায়ের আঁচল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের কাগজের নিজস্ব বার্তা পরিবেশক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, চকরঘুনাথ বালুদিয়ার সরকারি প্রাথমিক বিদল্যালয় ও আক্কেলপুর মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, জয়পুরহাট জজ কোর্টের সাবেক পিপি এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল না ফেরার দেশে চলে গেলেন। আজ সোমবার (২০জানুয়ারি) নিজ বাসভবনে অসুস্থ অবস্থায় ভোর ৬টার ২১মিনিট সময় ইহলোক ত্যাগ করেন। এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের চকরঘুনাথ (ভদ্রকালী) গ্রামের স্বর্গীয় বিপেন বিহারীর চতুর্থ ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ, আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি ও আক্কেলপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, উপজেলা পূজা উযাপন পরিষদের সভাপতি এ্যাড. রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, সাধারণ সম্পাদক শ্রীবাস ঘোষ, উপজেলা হিন্দু যুব পরিষদ আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৈতন্য চ্যাটার্জী, সাংবাদিক মিনার হোসেন প্রমুখ। উল্লেখ্য, এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল বিভিন্ন মন্দির ও শ্মশান সংস্কার, সামজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভুমিকা রেখেছেন।
Tag
আরও খবর