শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

নড়িয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চরলাউলানী গ্রামে চাঞ্চল্যকর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে বিএনপির নড়িয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়ির মূল গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়, যা পরে পুলিশ নিস্ক্রিয় করে।

ঘটনার সময় বিএনপি নেতা মতিউর রহমান সাগর বাড়িতে না থাকলেও তার ছেলে জাহিদুর রহমান বলেন, “রাতে খাওয়ার পর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে সিসিটিভি ফুটেজ চেক করি। তাতে দেখি, বাড়ির পশ্চিম দিক থেকে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। বিস্ফোরণে আমাদের গেটের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। তবে কারা এটি করেছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি।”

স্থানীয় বিএনপি কর্মী মেহেদী শরীফ জানান, “আমাদের নেতা মতিউর রহমান সাগরের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। এখানে এসে দেখি গেটের নিচের অংশ ক্ষতিগ্রস্ত এবং একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে। কয়েকদিন আগে আওয়ামী লীগ নেতা চপল মোল্লার কিছু কর্মকাণ্ডে আমাদের নেতা আপত্তি জানিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এ ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র থাকতে পারে। তবে সত্য ঘটনা তদন্তে বেরিয়ে আসবে।”

ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকাবাসী দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag
আরও খবর