শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কুলিয়ারচরের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ছিদ্দিক মিয়ার ৭ম মৃত্যু বার্ষিকী আজ

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-01-2025 07:01:12 am

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বিশিষ্ট শিল্পপতি,দানবীর আলহাজ্ব ছিদ্দিক মিয়ার ৭ম মৃত্যু বার্ষিকী আজ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সংগ্রামী সভাপতি মোঃ শরিফুল আলমের পিতা। তিনি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক,দানবীর ও শিক্ষানুরাগী এবং আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর কর্ণদার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।


তিনি  ২০১৮ সালের ২৫ জানুয়ারি ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।তাঁর মৃত্যুতে কুলিয়ারচরে শোকের ছায়া নেমে আসে।তাঁর মৃত্যুতে কেঁদেছেন সারা কুলিয়ারচরবাসী। 


তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার(২৫ জানুয়ারী) তাঁর প্রতিষ্ঠিত জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসা ও জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় ছাড়াও বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ মরহুমের পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 


তিনি তাঁর কর্মজীবনে নিজে মেধা,বুদ্ধি ও শ্রম দিয়ে গড়ে তুলেছিলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ  লিমিটেড। তাঁর প্রতিষ্ঠানে হাজার হাজার বেকারের কর্মসংস্থান হয়েছে। তিনি তাঁর জন্মভুমি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখে ছিলেন।তিনি কুলিয়ারচর বাসির নিকট কোম্পানী সাহেব নামে পরিচিত ছিলেন।


তিনি ১৯৩৫ সালে ১০ই মে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দি গ্রামে এক সম্ভান্ত মুসলিম কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। আজ ২৫ জানুয়ারী ২০২৫ জনহিতৈষী কোম্পানী সাহেবের ৭ম মৃত্যু বার্ষিকী।

আরও খবর