দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কনসার্ট বন্ধ ঘোষণা দেওয়াতে ভাঙচুর করলেন দর্শনার্থীরা.

কনসার্ট মঞ্চে ওঠার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড দল ‘বাগধারা’। সেই মোতাবেক প্রস্তুত ছিলেন তারা। দেখতে এসেছিল হাজারো জনতা। রাত তখন সাড়ে ১০ টা। উপস্থাপক মাইকে হঠাৎ কনসার্ট বন্ধের ঘোষনা দেন। ব্যান্ড দল ‘বাগধারা’-কে মঞ্চে না উঠিয়ে অনুষ্ঠান বন্ধের ঘোষনায় শুরু হয় বিশৃঙ্খলা ও বিপত্তি। এতে ক্ষিপ্ত হয়ে ভাঙচুর শুরু করে দর্শনার্থীরা। ঘটনাটি শুক্রবার রাতে জয়পুরহাটের আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজ মাঠে ঘটেছে। তবে পুলিশ বলছে, অনুমোদিত নির্ধারিত সময় পার হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কনসার্ট বন্ধের ঘোষনা দেওয়া হয়েছে। আয়োজক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর রহমান বৈধ পথে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোয় গত ১৮ ডিসেম্বর প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) পুরস্কারে ভূষিত হন। তাঁর এই অর্জনে আক্কেলপুর বাসীর আয়োজনে শুক্রবার বিকালে তাঁকেসহ বিভিন্ন সেক্টরে অবদান রাখায় কৃতি ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা দেওয়ার পর অনুষ্ঠান শেষে সন্ধ্যার পরে শুরু হয় কনসার্ট। কনসার্টে প্রধান আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘বাগধারা’। তাদের গান শুনতে কলেজ মাঠে হাজির হয় হাজরো জনতা। ব্যান্ড দল ‘বাগধারা’ মঞ্চে না উঠতেই অনুমোদিত সময় পার হয়ে যায়। এতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কনসার্ট বন্ধের ঘোষনা দেন আয়োজকরা। ‘বাগধারা’র অনুষ্ঠান দেখতে না পারায় ক্ষিপ্ত হন দর্শনার্থীরা। এসময় অনুষ্ঠানে চেয়ার, সাউন্ড সিস্টেম ও মঞ্চের লাইট ভাঙচুর করেন তারা। পরে তারা কলেজের মূল ফটকের টাঙ্গানো কনসার্টের ব্যানার খুলে প্রধান সড়কে অগ্নি সংযোগ করে। কনসার্ট দেখতে আসা সামিউল হাসান নামের এক দর্শনার্থী দৈনিক দেশচিত্র পত্রিকাকে বলেন, আমরা মূলত জনপ্রিয় ব্যান্ড দল ‘বাগধারা’ এর অনুষ্ঠান দেখতে এসেছিলাম। কিন্তু তাদের মঞ্চে না তুলে হঠাৎ কনসার্ট বন্ধ ঘোষনা করেন উপস্থাপক। এতে দর্শনার্থীরা ক্ষিপ্ত হওয়াই ভাঙচুরের ঘটনা ঘটেছে। আয়োজক কমিটির দায়িত্বে থাকা এবং উপস্থাপক নূরনবী খন্দকার নয়ন বলেন, থানা পুলিশ কর্তৃক অনুষ্ঠান এশা’র আযানের আগে শেষ করার কথা ছিল। কিন্তু কনসার্ট কিছুটা দেরিতে শুরু হওয়াই শেষ করতে বিলম্ব হয়। ব্যান্ডদল ‘বাগধারা’ মঞ্চে না উঠার বিষয়ে আমাদের জানা ছিলনা। মনে করেছিলাম ‘বাগধারা’ অনুষ্ঠান শেষ করেছে। রাত গভীর ও নির্ধারিত সময় শেষ হওয়াই আমরা অনুষ্ঠান বন্ধের ঘোষনা দেই। এতে ক্ষিপ্ত হয়ে দর্শনার্থীরা কিছু চেয়ার ভাঙচুর করেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, অনুষ্ঠান দেরিতে শুরু হওয়াই তাদের অনুমোদিত সময় আগেই শেষ হয়ে যায়। রাত গভীর হওয়াই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আমাদের উপস্থিতে তারা কনসার্ট বন্ধের ঘোষনা দেন। এতে দর্শনার্থীরা উত্তেজিত হয়ে ভাঙচুর করেছে। এঘটনায় কেউ হতাহত হননি এবং এখনো কেউ অভিযোগ দেয়নি।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৭ ঘন্টা ৫ মিনিট আগে