বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

আক্কেলপুর -তিলকপুর সড়কে গাছ ফেলে নগদ টাকা ও মোবাইল ডাকাতি

জয়পুরহাটের আক্কেলপুরে সড়কে গাছ ফেলে ব্যারিকেট দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ফেলা গাছের ওপর দিয়ে ট্রাক চালিয়ে পার হতে গিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায় ধানবোঝাই একটি ট্রাক। এ ঘটনায় ট্রাকচালক হান্নান আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনামুখী ইউনিয়নের আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী নাম স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি ডিমের গাড়ি আটকিয়ে অস্ত্রের মুখে দেড় লাখ টাকা এবং আরেকটি পিকআপ থামিয়ে ২০ জনের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,  ট্রাকচালক হান্নান দিনাজপুরের বিরল উপজেলা থেকে ২৬১ বস্তা আতপ ধান নিয়ে বগুড়ার শান্তাহার যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ১২টার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী নামক স্থানে পৌঁছলে ডাকাতরা সড়কে গাছ ফেলে ব্যারিকেট দেয়।  এ সময় চালক না থামিয়ে ওই গাছের ওপর দিয়ে ট্রাক চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায় ট্রাক। উল্টে যাওয়া ট্রাকের ভেতর থেকে চালক ও হেলপারকে বের করে এনে মারধর করে ১৫ হাজার টাকা ও তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। ওই ট্রাকের পেছনে মুরগির ডিমের গাড়ি আসছিল। ডিমের গাড়ি আটকিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লাখ টাকা এবং একই সময় অপর আরেকটি পিকআপ থামিয়ে ২০ জনের মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। ট্রাকচালক হান্নান বলেন,সড়কে গাছ ফেলানো দেখে গাছের ওপর দিয়ে ট্রাক চালিয়ে পার হওয়ার চেষ্টা করি। এ সময় গাড়িতে বেশি লোড থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। তখন ডাকাতরা আমাদের গাড়ির ভেতর থেকে টেনে বের করে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। হেলপারের কাছে থাকা ১৫ হাজার টাকা এবং আমাদের মোবাইল ফোন, গাড়ির কাগজপত্র এবং গাড়িতে থাকা ধানের কাগজপত্র ছিনিয়ে নেয় তারা। আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন,আমরা পেট্রোল ডিউটিতে রানিংয়ে ছিলাম। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গেলে আমাদের দেখে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর