মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি পুনঃনির্বাচিত হলেন জাতিসংঘের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম

ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জাতিসংঘের (অব.) আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে পুনঃনির্বাচিত হন। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের পরিচালনায় ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ সদস্য সাইয়্যেদুল বাসারের প্রস্তাবে নজরুল ইসলামকে সভাপতি হিসেবে সমর্থন করেন সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন। পরে ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ পরিষদের অনলাইন গ্রুপে পুলের মাধ্যমে সভাপতি হিসেবে নজরুল ইসলাম সর্বোচ্চ সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হন। কেন্দ্রীয় পরিষদের মাধ্যমে তাকে দুই (২০২৫-২০২৭) বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতি ঘোষণা করা হয়। এছাড়া পৃষ্ঠপোষক পরিষদ, উপদেষ্টা পরিষদ, স্থায়ী পরিষদ, কেন্দ্রীয় পরিষদ, স্থানীয় পরিষদ, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যদের সমন্বয়ে ২০০ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়েছে। সাধারণ পরিষদের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মো. আবজল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক ডিএম মাহফুজুর রহমান, সুসাহিত্যিক মো. শাহজালাল (বাউল সাজু), বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা (পিএসএম), মেজর মো. সিফাতুল আলম, জাতীয় অর্থপেডিক হাসপাতালের (ঢাকা পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খাঁন, দৈনিক আমার দেশ পত্রিকার মফস্বল বিভাগের সাব এডিটর মোস্তাফিজ বুলবুল, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর কন্যা আজমা চৌধুরী, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি হমায়ুন কবির সাগর, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, ইমপ্রেস গ্রুপের শহীদুল ইসলাম এফসিএমএ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক মো. ইজাজ খান, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোক্তার হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি শাহানা আফরোজ, উত্তর রাংগামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমানউল্লাহ, সমাজসেবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মরতুজা আল আশরাফি, নারী উদ্যাক্তা সানজীদা হায়াত দীপা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী জাপান প্রবাসী নূরুল ইসলাম খান, আমানা গ্রুপের জিএম (ফিনান্স এন্ড একাউন্ট) রফিকুল ইসলাম, জাহানারা আক্তার সুমী, মালখানগর কলেজের প্রভাষক মোবারক হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক প্রভাষক সাজ্জাদ খান প্রমুখ। ঝিকুট ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম সাধারণ পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমি ফাউন্ডেশনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো এবং সকল সদস্যদের নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই।" উল্লেখ্য, ঝিকুট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এই নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
আরও খবর




deshchitro-6a9031dea9e99-270826064726.webp
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

৫ ঘন্টা ৪৭ মিনিট আগে