রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মিরসরাইয়ে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার উদ্বোধন হওয়া অনুষ্ঠান সোমবার ও বুধবার সন্ধ্যায় ৩ দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিয়া উদ্দিন এবং একরামুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই থানার সেকেন্ড অফিসার শহীদুল্লাহ মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক কবি ও সাহিত্যিক সাইফুদ্দীন মীর শাহীন।

২য় দিন সোমবার স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন ও রেহানা আক্তার রুমার যৌথ সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন মারুফ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মারুফ সংস্থার সভাপতি মাস্টার রেজাউল করিম, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, মারুফ সংস্থার সাবেক অর্থ সম্পাদক এডভোকেট ওমর ফারুক শাহ, মিঠাছরা বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

৩য় দিন বুধবার বিকাল ৩ টায় শুরু হয় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিনের সঞ্চালনায় মারুফ ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার, মারুফ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা ইয়াছমিন মিথিলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম প্রমুখ।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন। এছাড়া বিদায়ী শিক্ষকরা অনুভ‚তি প্রকাশ করেন। এসময় অতিথিরা বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ক্রেস্ট, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১০ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী, শ্রেষ্ঠ শিক্ষার্থী, এসএসসিতে কৃতি শিক্ষার্থী এবং শৃঙ্খলার দায়িত্বে থাকা স্কাউটস, গার্লস গাইড দল, স্কুলের ডিবেট ক্লাব ও ক্রীড়া ক্লাবের হাতে পুরষ্কার তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অত্র উপজেলায় একমাত্র আমাদের প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে ৩ দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকতা বজায় রেখেছে।

Tag
আরও খবর