উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উদ্যোগে ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রংপুর মহানগর হারাগাছ থানার মিস্ত্রিপাড়া কৈলাশ রঞ্জন মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির হারাগাছ থানা শাখার সচিব কামরুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি নুর মোহাম্মদ সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সাংগঠনিক সচিব শেখ আজহারুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের উদ্বোধক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মহির আলী। 
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর মহানগরের ভারপ্রাপ্ত সচিব আতিকুল ইসলাম আতিক, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান। খেলা পরিচালনা করেন হারাগাছ থানা শাখার অর্থ সচিব ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে দৌঁড় প্রতিযোগিতা, লং ঝাপ, বল নিক্ষেপ খেলা শেষে প্রথম থেকে তৃতীয় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।    
আরও খবর