কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

"রাবিপ্রবি'তে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে প্রফেশনাল সিভি রাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত।"

 বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “Campus to Corporate” প্রতিপাদ্যে প্রফেশনাল সিভি রাইটিং বিষয়ক প্রশিক্ষণ সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন রাবিপ্রবি’র


মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ধীমান শর্মা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা এবং প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে  কর্পোরেট আস্ক এর ফাউন্ডার ও সিইও জনাব নিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যারিয়ার ক্লাবের মডারেটর  সাদ্দাম হোসেন । 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের আহবায়ক জনাব আলিফ সাঈদ ফাতিক।  


প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, একজন শিক্ষার্থী যখন চাকরির বাজারের জন্য বের হবে তখন তাকে সব কিছু প্রস্তুত হয়ে থাকতে হবে। তবেই তিনি একজন সফল হিসেবে বিবেচিত হবেন। যোগ্যতা, সততা এবং কঠোর পরিশ্রমী হলে তাদের চাকরি অভাব হবেনা। সিভি রাইটিং নিয়ে সেমিনার আয়োজনের জন্য তিনি রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানান। 


তিনি আরো বলেন, এই ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির বাজারে সারা বিশ্বে রাবিপ্রবিকে উচ্চ শিখরে নিয়ে যাবে এবং এ বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করতে সাহায্য করবে।   


অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সদস্য ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো: রাকিবুল হাসান।  


রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর