দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

তালতলীতে মটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা

বরগুনার তালতলীতে মাদক বেচাকেনা নিয়ে দন্দের জেরে মো. আরাফাত খান (২২) নামে এক মটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 


শনিবার (০১ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে উপজেলার শারীরিকখালী ইউনিয়নের কচুপাত্র বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।


নিহত আরাফাত খান উপজেলার শারীকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামের জলিল খানের ছেলে। তিনি পেশায় মটরসাইকেল চালক। এ সময় নিহত আরাফাতের সঙ্গে থাকা হাবিব উল্লাহ গুরুত্ব আহত হয়ে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


জানা যায়, উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আরাফাত সিকদার  ও তার আপন ভাই সোহেল সিকদার, এবং তার চাচতো ভাই বাইজিদ সিকদার কচুপাত্রা বাজারে মাদকবিক্রি করে আসছে। এ মাদক বেচাকেনা নিয়ে তাদের ভিতরে দীর্ঘদিন ধরে দন্দ চলে আসছে। গতকাল শনিবার রাতে আরাফাত খান তার প্রতিবেশী হাবিব উল্লাহকে নিয়ে কচুপাত্রা বাজারে যাচ্ছিলো এ সময় ছাত্রদল নেতা আরাফাত সিকদার ও তার বাবা শহিদ সিকদার, তার আপন ভাই সোহেল সিকদার এবং চাচতো ভাই বাইজিদ সিকদারসহ ১০-১২ জন সন্ত্রাসী আরাফাত খানের মটরসাইকেল গতিরোধ করেন। পরে আরাফাত খানকে তাঁরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে চলে যান। এসম আরাফাতের প্রতিবেশী হাবিব উল্লাহ গুরুত্ব আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাত খানকে মৃত ঘোষণা করেন। আহত হাবিব উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


স্থানীয় প্রত্যক্ষদর্শী বেল্লাল হোসেন বলেন, আমি মারামারির খবর শুনে যাই এসময় আরাফাত খানের উপর আরাফাত সিকদারের নেতৃত্বে হামলা করতে দেখতে পাই। এসময় আরাফাত খানকে রক্ষা করতে গেলে আমার হাতে আঘাত লাগে। পরে আহত আরাফাত খানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।


অভিযুক্ত আরাফাত সিকদারের বাড়ি উপজেলার পচাকোড়িয়া ইউনিয়নের কলা রং গ্রামে। ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।


নিহত আরাফাত খানের বাবা জলিল খান বলেন, আমার ছেলে মাদক সেবনে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই। 


উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে আরাফাত সিকদার জড়িত থাকালে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, মটরসাইকেল চালক আরাফাত খান হত্যার ঘটনায় সাগর নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। তবে অধিকতর তদন্তের সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। 


তিনি আরোও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর