অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

আজ লাখাইয়ে স্বরস্বতী পুজা।

আজ লাখাইয়ে সরস্বতী পূজা। বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী শ্রীশ্রী  সরস্বতী পূজা পালন করবে   সনাতনী ধর্মাবলম্বীরা। তাদের  অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী  সরস্বতী পূজা আজ সোমবার( ০৩ ফেব্রুয়ারি)  উদযাপিত হবে। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। মাঘ মাসের  পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।  ধর্মীয় উৎসব  সরস্বতী পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা  বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।   সারাদেশের ন্যায় লাখাইয়ে মন্ডপ  মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা  পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জায়   অনুষ্ঠিত হবে । বিদ্যা দেবীর আরাধনায় সোমবার  উৎসব মুখর পরিবেশে লাখাই ১নং ইউনিয়নে, মোড়াকরি ইউনিয়নে, মুড়িয়াউক   ইউনিয়নের ধর্মপুর, বামৈ ইউনিয়ন  কালি মন্দিরে, বুল্লা ইউনিয়ন সহ বিভিন্ন মন্ডপ   মন্দিরে উদযাপিত হবে সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ পূজা উদযাপন করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণ ময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা। এদিকে স্বরস্বতী পূজা উপলক্ষে লাখাই উপজেলার  বিভিন্ন  মণ্ডপ মন্দিরে  সকাল থেকে ব্যাপক চাহিদা থাকায় বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে- দই, চিড়া, মুড়ি, মুড়কি ও ঘোলসহ নানা ধরনের মিষ্টান্ন।  ভুক্তরা বিদ্যার দেবিকে খুশি করতে বিভিন্ন পুষ্পাঞ্জলি দিয়ে সাজিয়েছে পুজার অর্ঘ। শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দে উদযাপন করবে তাদের বিদ্যা দেবির পূজা।
Tag
আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৮ ঘন্টা ২৫ মিনিট আগে