সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

আক্কেলপুরে প্রাইভেট কার থেকে মাদক উদ্ধার গ্রেফতার ৩

জয়পুরহাটের আক্কেলপুরে একটি প্রাইভেট কারে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকা তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লার কতোয়ালী থানার চকবাজার শুভপুর এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে রুবেল হোসেন (২৫), জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪২) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের রাকিব হোসেনের স্ত্রীর নাসরিন আক্তার (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে মাদকের একটি বড় চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানীর সঙ্গীয় ফোর্স পৌর সদরের আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় সড়কে তল্লাসী চৌকি বসিয়ে সাদা রংয়ের একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয়। এ সময় প্রাইভেট কারের সামনে থাকা একজন দ্রুত লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়িসহ তিনজনকে থানায় নিয়ে এসে তল্লাসী করলে ১৪টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা এবং ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারী নাজমা বেগম বলেন, পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে তারা কুমিল্লা থেকে জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট গুলো নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এদিকে বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর উপজেলার চিয়ারীগ্রামে বসতবাড়িতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলেন, আক্কেলপুর উপজেলার চিয়ারীগ্রামের আজিজার প্রামানিকের ছেলে আব্দুর রশিদ (৪৬), দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়চড়া নওদা পাড়ার হবিবর রহমানের ছেলে নাজমুল (২৭) একই এলাকার ফিরোজ হোসেনের ছেলে ফারুক হোসেন (৩০)। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, কুমিল্লা থেকে একটি প্রাইভেট কারে মাদক আসছিল এমন সংবাদ পেয়ে তল্লাসী চৌকি বসিয়ে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসলে তল্লাসী করলে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধ মামলার প্রক্রিয়া চলছে। এর আগে বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
Tag
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে