তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

রাজবাড়ীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। রাজবাড়ীর গোয়ালন্দে অন্তবর্তী সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরন ও সরকার বিরোধী বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার রাত সারে ৭ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ফকিরের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। তাৎক্ষণিকভাবে স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এর প্রতিবাদে বিক্ষোভ করে। এদিকে বুধবার বিকেলে গোয়ালন্দ পৌর শহরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং লিফরেট বিতরনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন । নেতৃবৃন্দ আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে হুশিয়ার দিয়ে বলেন, পুনরায় এ ধরনের দুঃসাহস দেখালে আপনাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। বক্তারা আওয়ামী লীগের বিগত দিনের দুঃশাষনের কথা তুলে ধরে তাদের রাজনীতি হতে নিষিদ্ধ করা এবং কঠিন শাস্তি দাবি করেন। বুধবার বিকাল ৪ টা গোয়ালন্দ রেল স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ রুস্তম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম , নাজিরুল ইসলাম তিতাস, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াহিয়া খান, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমূখ।
আরও খবর