নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

সিলেট ওসমানী বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ আটক হোন বড়লেখা ও জৈন্তাপুরের দুই যুবক

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২৫২) এর দুইজন যাত্রীর দুটি লাগেজে তল্লাশি চালিয়ে ১২০টি স্বর্ণের বার জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই ) কাস্টমস কর্মকর্তারা।প্রায় প্রতিটির ওজন ১১৭ গ্রাম করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, এয়ারপোর্টের গ্রিন জোন চ্যানেল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা দুই যাত্রীকে আটক করে। তাদের লাগেজ তল্লাশী চালিয়ে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালার উদ্ধার করেন। আটককৃতরা হলো, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা সৈয়দ আহমদ (২৪) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা আফতাব উদ্দিন (৩৬)।
 
বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি-২৫২। ওই ফ্লাইটে অবৈধ স্বর্নের চালান আসছে গোপন সূত্রে এমন তথ্য পায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এই তথ্যের ভিত্তিতে বিমাবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়। এসময় ওই ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে সৈয়দ আহমদ ও আফতাব উদ্দিনকে সন্দেহ হলে তাদের লাগেজ তল্লাশী করেন বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্যরা। তল্লাশিকালে চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ স্বর্ণ। যার মধ্যে রয়েছে ১২০টি স্বর্ণের বার ও ৪টি পেস্ট।

Tag
আরও খবর