১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

চিলমারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল

চিলমারীঃ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায়, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন উপজেলার ছাত্র-জনতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার থানাহাট কলেজ মোড় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এলএসডি গোডাউন মোড়ে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয় মিছিলটি। এসময় তারা- দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে, ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ‘হৈই হৈই রৈই রৈই, খুনি হাসিনা গেলি কই, মুজিববাদ মুর্দাবাদ, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সংগঠক আব্দুর রহমান পারভেজ, জেলা সদস্য লিটন ইসলাম সাকিব, আসাদুজ্জামান রিয়াদ, উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, রেজাউল করিম, সাব্বির আহমেদসহ আরও অনেক ছাত্ররা উপস্থিত ছিলেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক আব্দুর রহমান পারভেজ বলেন, ২ দিনের মধ্যে আ’ লীগ নিষিদ্ধ ও গাজীপুরে শহীদ কাসেম হত্যার সাথে জড়িত সকল কে গ্রেফতার করতে হবে, নয়তো ছাত্র সমাজ মেনে নিবে না। মনে রাখবেন আপনাদের ক্ষমতায় বসিয়েছে, এই ছাত্র সমাজ বলে জানান তারা।

আরও খবর