১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

চিলমারীতে "অপারেশন ডেভিল হ্যান্ড" এ গ্রেফতার ৩জন

চিলমারীঃ "অপারেশন ডেভিল হ্যান্ড" এ গ্রেফতার ৩জন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায়, চিলমারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ০৩, তারিখ: ১২-২-২০২৫ইং।ঘটনার বিবরণে জানা গেছে, গত ২ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুপুর ২.৩০ মিনিটে একটি মিছিল বের করে কলেজ মোড় থেকে এলএসডি মোড়ে আসলে বিবাদীগণ হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত হয় আব্দুর রহমান পারভেজ ও দৃষ্টি প্রতিবন্ধী অন্তর মিয়া সহ আরো ৮/১০ জন। ১২-০২-২০২৫ তারিখে উপজেলার মুদাফৎথানা সরকার পাড়া গ্রামের সাহেব আলী (১৯), পিতা মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে ৫০ জনকে এজাহারভুক্ত ও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে চিলমারী মডেল থানা একটি মামলা দায়ের করেন। বুধবার দিবাগত রাত ২টার সময় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মুশাহেদ খানের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে, রমনা মডেল ইউনিয়নের সাবেবক চেয়ারম্যান নুর-ই-এলাহী তুহিন (৫০), রমনা ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সামিউল ইসলাম ওরফে সাগর (২৬), ভট্টপাড়া গ্রামের জাকিরুল ইসলাম (৩২) কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন বলে জানা গেছে।

আরও খবর