দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে নানান আয়োজনে সুন্দরবন দিবস পালিত

শ্যামনগরে নানান আয়োজনে সুন্দরবন দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন নীলডুমুর সুন্দরবন দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।  

বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুন্দরবন দিবসে সুন্দরবনকে দূষণমুক্ত রাখা, জীববৈচিত্র্য রক্ষা করা এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবীতে আলোচনা সভা, স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, বনজীবি ইয়ুথ টিম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও পরিবেশ ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন।

 গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহায়তায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বনবিভাগ, সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মো. হাবিবুল আলম, বনবিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ট্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোনের এসআই সুজিত সরকার, সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা পারভীন, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী, ইয়ুথনেট এর মো. ইমাম হোসেন, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্য মো. শামীম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে যোগ দেন সিএনআরএস, কোডেক, সিডিও ইয়ুথ টিম, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস), ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস ও প্রেরণা।

 আলোচনাসভায় বক্তারা বলেন, সুন্দরবন মায়ের মতন। সুন্দরবনকে আমাদের রক্ষা করতেই হবে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সুন্দরবন আমাদের উপকূলীয় অঞ্চল কে আগলিয়ে রাখে। এই বন ধ্বংস হোক আমরা চাই না। যারা সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের সাথে জড়িত, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। হরিণ শিকারী ও চোরাকারবারি দের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপস্থিত সকলেই একবাক্যে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন দিবস যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় এবং বেসরকারি সংগঠন গুলোর পাশাপাশি সরকারিভাবে  আড়ম্বরপূর্ণ পরিবেশে দিবসটি উদযাপন করে, এমনটাই দাবি জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন এসএসএসটি বুড়িগোয়ালিনী ইউনিটের সহ-সভাপতি ওবায়দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক সবুজ বিল্লাহ।

ছবি- শ্যামনগরে সুন্দরবন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ।  


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ৪৭ মিনিট আগে