শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সরিষাবাড়িতে নিষিদ্ধ সংগঠন ছাএলীগের ২ সদস্য গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার থেকে ১ জন ও সদর উপজেলার ফৌজদারী মোড় থেকে ১ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত মিয়া (২৯) ও একই ইউনিয়নের চকপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে সাবেক ছাত্রলীগ কর্মী হৃদয় হাসান আলম (৩৩)। মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সক্রীয় সদস্য রাহাত মিয়াকে বৃহস্পতিবার দুপুরে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা সদরের ফৌজদারী মোড় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলমকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
আরও খবর