শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান জাকির মুন্সির বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ!

শরীয়তপুরের নড়িয়ায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের রাজাপুর জমদ্দার কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফাহিম জমাদার বাদী হয়ে নড়িয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন—নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকির মুন্সী (৫৫), তার ভাই ফজলুল হাসান বাদল মুন্সি (৬০), ছেলে রাকেশ মুন্সি (২০), একই এলাকার ছাব্বির মুন্সি (২৫) ও সারোয়ার সরদার (২৬)।

ফাহিম জমাদার অভিযোগ করে বলেন, “গত বুধবার চেয়ারম্যান জাকির মুন্সি তার লোকজন দিয়ে আমাকে মারধর করিয়েছেন। আমি থানায় অভিযোগ করার পর শুক্রবার রাতে আমাদের দুটি ছাগল চুরি করে নিয়ে যান। মামলা করায় আমাদের বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দিয়েছেন। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান জাকির মুন্সী বলেন, “ছাগল চুরির অভিযোগ সত্য নয়। একটি মহল আমাকে সমাজের সামনে হেয় করার চেষ্টা করছে।” তবে মারধর ও হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় আছেন বলে ফোন কেটে দেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag
আরও খবর