আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

এসএসসি ৯৯ মিরসরাই'র ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদার

একসময় তারাও ছিলো ১৬ বছরের টকবগে তরুণ, আজ স্ব স্ব কর্মব্যস্ততায় একেক জন একেক প্রান্তে। কেউ প্রশাসনিক কর্মকর্তা, কেউবা শিল্পপতি, নানা ব্যস্ততায় হাই স্কুলে আড্ডা দেওয়া বন্ধুর সাথে আড্ডা হয়নি বহু বছর। কিন্তু বন্ধুদের আনন্দ ও উল্লাসে ৪০-৪৫ বছরের যুবকরা ফিরে গেলো তারুণ্যের সেসময়ে। এমনই এক আনন্দঘন মূহুর্ত সৃষ্টি হয় এসএসসি ১৯৯৯ মিরসরাই ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে।

শুক্রবার দিনভর মহামায়া ইকোপার্কে আয়োজিত অনুষ্ঠানে মিরসরাইয়ের ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক বন্ধু ও সারাদেশের ৯৯ ব্যাচের শতাধিক বন্ধু মিলিত হয় অনুষ্ঠানে। খাজা মঈন উদ্দিনের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো মধ্যাহ্ন ভোজ, ব্যাচ পরিচিতি, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কাটা, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন নাটাই ব্যান্ড, নাজমা, সুইটি ও মুহিবুল আরিফ। সবশেষে র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর