দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

শ্যামনগরে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(২২ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে নিজস্ব কার্যালয়ে কর্মী সম্মেলন বাস্তবায়ন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান বলেন আগামী ২৩ ফেব্রুয়ারী রবিবার সকাল থেকে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

 কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, খুলনা অঞ্চলের টিম সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাসার, সাতক্ষীরা জেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, ডাঃ মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক সহ জেলা ও উপজেলার জামায়াতের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন উপজেলা আমির মাওলানা আমির।

তিনি সংবাদ সম্মেলনে আরও জানান, সকাল ৯টায় মহিলা কর্মী ও দুপুর ২টায় পুরুষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্যামনগর উপজেলার উন্নয়নের রুপরেখা সরকারকে জানানো হবে। শ্যামনগরকে একটি মডেল উপজেলা রুপান্তরিত করার বিষয়ে ও জনগণের অধিকার পুনঃরুদ্ধার করার বিষয়ে পরিকল্পনা করা হবে। প্রায় ১৭ বছর পর বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন এই কর্মী সম্মেলনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল জলিল, জেলা ইউনিটের শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ, প্রভাষক মহসীন আলম,মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।

ছবি- শ্যামনগরে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ৪৮ মিনিট আগে