তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

রাজবাড়ীতে ধর্ষক ও নারী সহিংসতার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।

রাজবাড়ীতে ধর্ষণ ও নারী সহিংসতার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মানবন্ধন। দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে "ধর্ষক মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই" এই স্লোগানে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারেস রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন এলাকায় এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, অঙ্কুর কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রউফ হিটু, মো. হাসিবুল ইসলাম শিমুল, সাধারণ শিক্ষার্থী মিরাজুল মাজীদ তূর্য, মেহরাব শিকদার, ফাতেমা তুজ জহুরা, মোঃ সুমন, রাব্বী শেখ, সুবর্ণা, মাহমুদা সুলতানা কনা প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে। তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।
আরও খবর