কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লাখাইয়ে রাস্তা বন্ধ করে পার্কিং,দিন দুপুরে মাটি বুঝাইকৃত ট্রাক চলাচল,ভোগান্তিতে জনসাধারণ।

লাখাই উপজেলার বুল্লা বাজারে যানজট থেকে রেহাই নেই জনসাধারণের। চলার গতি হঠাৎ থমকে যায় দীর্ঘ যানজটে। এ অসহনীয় যানজটের মূল কারণ রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিং ও কৃষি জমি থেকে দিন দুপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের মাটি বুঝাইকৃত ট্রাক চলাচল। রাস্তার দুপাশের অনেক ফুটপাত বেদখলে। সেই সঙ্গে রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং তো আছেই। বিশেষ করে বুল্লা বাজার চৌরাস্তার মোড়ে ব্যস্ত সড়কটি ও বাদ নেই অবৈধ গাড়ি পার্কিং আর হকারদের দখল থেকে।এমনকি বাজারের ভিতরের প্রবেশ করা রাস্তাটি ও যেন হর হামেশা গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা হয়ে গেছে।এ সড়কের দুই পাশে দিনভর অসংখ্য গাড়ি পার্ক করে রাখার কারণে গাড়ি চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে এসব এলাকায়।গ্রামের ভিতর থেকে মাটি বুঝাইকৃত ট্রাকগুলো রাস্তায় চলাচল করার ফলে এই যানজট লেগে থাকে।যার ফলে যাতায়াতকারীদের ভোগান্তির শেষ নেই। এ ব্যাপারে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের বুল্লা বাজারে নির্দিষ্ট গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় এ যানজট লেগে থাকে। গাড়ির লোড আনলোডের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় করে দিয়েছি রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের পরে যদি কেউ লোড আনলোড করে সেটা বাজারের নিয়ম শৃঙ্খলার বাহিরে। এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার মোবাইলে ফোন দিলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।
Tag
আরও খবর