সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

লালপুরে কৃষি অধিদপ্তরের জমি জবর দখলের চেষ্টা হচ্ছে , জনমনে নানা প্রশ্ন

লালপুরে কৃষি অধিদপ্তরের জমি জবর দখলের চেষ্টা হচ্ছে , জনমনে নানা প্রশ্ন আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত ভবনসহ জমি জবর দখলের চেষ্টা হচ্ছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্হানীয় সুত্রে জানা যায়, লালপুরের বিলমাড়ীয়াতে কৃষি অধিদপ্তরের প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের জমি জবর দখল করার চেষ্টা করছে গোলাম রসুল গং। নাগশোষা মৌজার ২ নং খতিয়ানের ৬৮ নং দাগটির মালিক বাংলাদেশ সরকারের পক্ষে ওয়ার্কম বিল্ডিন্স ডিপার্টমেন্ট। এ জমিতে ৬০দশকে নির্মিত কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত ভবন রয়েছে । বিশ বছর আগেও এখানে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বসবাস করেছেন। নাগশোষা গ্রামের মৃত আলীজান শাহের ছেলে গোলাম রসুল গং দফায় দফায় জবর দখল করার চেষ্টা করছে। তারা পরিত্যক্ত ভবন ও প্রাচীরের ইট, ঘরের দরজা জানালা ভেঙ্গে ভেঙ্গে নিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানান। এ প্রসঙ্গে গোলাম রসুল জানান, সে নিজে ও তার ভাই যুবলীগ কর্মী নাসির শাহ এ জমির মালিক। খারিজ কেস নং ৬০১৩/২৩-২৪ তাদের নামে প্রস্তাবিত ৯৫৯ খতিয়ান হয়েছে। গত বছরের ২২ নভেম্বর এ জমি যুবলীগ কর্মী নাসির, গোলাম রসুলের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ জবরদখল করে ঘর তোলার চেষ্টা করলে, স্থানীয় লোকজন বাধা দেয়। এ খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে রসুল গংরা পালিয়ে যায়। আর এস রেকর্ড অনুযায়ী এ জমিতে গোডাউন আছে এবং সরকার মালিক রয়েছে। সে জমি কিভাবে ব্যাক্তি মালিকানা হয় এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে বিলমাড়ীয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গোলাম রসুলরা কৃষি অফিসের জায়গা কিভাবে দখল করতে চাই এটা বুঝে আসে না, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার এবিষয়ে কিছুই বলতে পারেন নি।
Tag
আরও খবর