এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় বসতবাড়িতে হামলা-ভাংচুর, নারী-শিশুসহ আহত ৪ জন

গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় বসতবাড়িতে হামলা-ভাংচুর, নারী-শিশুসহ আহত ৪ জন রাজবাড়ীর গোয়ালন্দে তুচ্ছ ঘটনার জের ধরে মোঃ কুদরত মন্ডল (৪৪) নামে এক মাংস বিক্রেতার বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।  গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাত ৭ টার দিকে হামলার ঘটনাটি ঘটে। হামলার অভিযোগে স্হানীয় মোঃ আজিজল (৫৫), মোঃ নাবির (২৫), ফয়সাল (২৫), উরন্ড (২০), সুমন (২০)সহ অজ্ঞাত নামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই কুদরত মন্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।  বুধবার সরেজমিন আলাপকালে কুদরত মন্ডল জানান, গোয়ালন্দ পৌর শহরের জামতলা বাজারে তার মাংসের দোকান রয়েছে। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে শাহিন নামের এক অটোরিকশা চালক তার দোকানের সামনে অটো রাখে। এ সময় চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটায় মোটর সাইকেল আরোহী মোঃ আজিজল এসে শাহিনকে একটি থাপ্পর মারে। আমি এর প্রতিবাদ করিলে আজিজল আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এ ঘটনার জের ধরে রাত ৭ টার দিকে আজিজলের নেতৃত্বে একদল ব্যাক্তি লাঠিসোঠা নিয়ে আমাকে খুঁজতে হাউলি কেউটিল (কৃষ্ণতলা) গ্রামে গিয়ে আমার বাড়ীতে যায়।  কিন্তু আমি বাড়িতে না থাকায়  তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং বাড়িঘরে হামলা চালায়।  এ সময় আমার বড় মেয়ে মায়া আক্তার (২২), ছোট মেয়ে জয়া আক্তার (১৮) ও আমার স্ত্রী ফাতেমা বেগম (৪০) ঘরের মধ্য থেকে তাদেরকে গালাগাল না করার জন্য অনুরোধ করে। কিন্তু তারা উল্টো আমার বসত ঘরের মধ্যে প্রবেশ করে আমার দুই মেয়ে ও স্ত্রীকে মারপিট করে। একপর্যায়ে আজিজল তার হাতে থাকা কাঠের চলা দিয়ে আমার বড় মেয়েকে আঘাত করতে গেলে  সেই চলার আঘাত আমার বড় মেয়ের কোলে থাকা আমার দেড় বছরের নাতনী জুনিয়া আক্তার এর মাথায় লেগে রক্তাক্ত জখম হয়। হামলাকালে তারা ঘরের মধ্যে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।  এছাড়া তারা আমার বড় মেয়ের গলায় থাকা ১ ভরি ওজনের একটি এবং আমার স্ত্রী গলায় থাকা দেড় ভরি ওজনের আরেকটি স্বর্নের চেইন হাতিয়ে নেয়। যার সর্বমোট মূল্য অনুমানিক ২ লক্ষ ৪৫ হাজার টাকা। একপর্যায়ে আমার স্ত্রী, মেয়ে ও নাতনীর আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।  এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও পাওয়া যায় নি। যে কারনে তাদের বক্তব্য জানা সম্ভব হয় নি। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, কুদরত মন্ডলের লিখিত অভিযোগ মামলা হিসেবে গ্রহন করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর