প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : শামা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফেসবুকে বরুণার পীর ও জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রিন্সিপালকে নিয়ে অপপ্রচার, নিন্দা ও আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসুচী বাস্তবায়নের লক্ষে প্রস্ততিমুলক সভা দোকান খোলার মতো বিশ্ববিদ্যালয় না বানিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান গড়ুন’ - জাবিপ্রবিতে সারজিস আলম পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে সরকারীভারে নিষিদ্ধ মাছ“পিরানহা,রয়েছে স্বাস্থ্য ঝুকি। যশোরে স্বর্ণের বারসহ সাতক্ষীরার যুবক আটক লাখাইয়ে সাংবাদিক ও পরিবেশকর্মী মহিউদ্দিন এর পিতার প্রয়াণ, বিভিন্ন মহলের শোক । শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠিত ফারজানা হত্যার পলাতক আসামি অবশেষে ধরা পড়ল দোহাজারীতে সাঙ্গু ব্রিজের নিচে অনুমোদনহীন বালু ডাম্পিংয়ের প্রস্তুতি খাবারে তেলাপোকা, হোটেল রাজকে ৩০ হাজার টাকা জরিমানা বাঘায় একই বিছানা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

কাদাকাটিতে রেকর্ডীয় জমি জবর দখলের প্রতিকারের দাবীতে মানববন্ধন



 আশাশুনি উপজেলার রাধাবল্লভপুর মৌজায় রেকর্ডীয় জমির মালিকদের জমি ডিড নিয়ে ডিসিআর প্রাপ্তির কথা বলে জবর দখল করার পায়তারার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিকদের পক্ষ থেকে মিথ্যা অভিযোগ সাজিয়ে হয়রানীর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন করা হয়। 
মানববন্ধনকালে জবর দখলকারীর চাচা বাবর আলী গাজী, রেকর্ডীয় মালিক নজরুল ইসলাম, ইব্রাহিম ও স্থানীয় গফুর সরদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাধাবল্লভপুর মৌজায় ১৪, ৪৩, ৫৩, ১০৪, ১২২, ১৩১, ১৭৬, ২৩৬, ২৩৭ ও ২৪০ নং খতিয়ানে ১৭৯, ১৮০, ১৮১, ১৮৩, ১৮৪, ১৮৫, ১৮৬, ১৮৭ ও ১৮৮ দাগে ৫.৮৬ একর জমি আনার মোড়ল, মোতালেব মোড়ল দিং এর (২৫ জজন) রেকর্ডীয় মালিকের সম্পত্তি। জমি মরিচ্চাপ নদী গর্ভে চলে যায় এবং নদী ভরাটের পর ১৯৯২ সালে মাঠ পর্চা হয় এবং বর্তমানে বিআরএস রেকর্ডভুক্ত হয়েছে। আমাদের জমির কাছে খাস খতিয়ানভুক্ত ১৯৯ দাগের প্রায় ৪৫ বিঘা জমি ২০১৩ সালে ৩১ জনকে ডিসিআর প্রদান করা হয়। ডিসিআর দেওয়া জমিতে ২০২৩-২৪ সালে নদী খনন করা হয়। মালিক পক্ষ কুদ্দুছ, আজিজুল, অহিদুল, রইচউদ্দীন ও জুলবাক্কারকে ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত ডিড প্রদান করেন। তারা মালিক পক্ষের বাসাঘর ব্যবহার করতে থাকেন। এক পর্যায়ে অন্যদের তাড়িয়ে দিয়ে কুদ্দুছ ও আজিজুল দখল করতে থাকলে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বাধ্য হয়ে ডিডদ্বাতা পক্ষ গত ২ জানুয়ারী নোটারী পাবলিক কার্যালয় সাতক্ষীরায় ০৮/২৫ নং এফিডেভিটের মাধ্যমে ডিড বাতিল ঘোষণা করেন। এরপরও তারা জবর দখলে থাকতে চাইলে মালিক পক্ষ ২৭ ফেব্রুয়ারী ঘটনাস্থলে গিয়ে কথা বলতে চাইলে বাক বিতন্ডা হয়। এনিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুছ ও আওয়ামীলীগ ননেতা আজিজুলের নেতৃত্বে উত্তেজনাকর পরিবেশ তৈরি করে জবর দখলকারীরা নিজেরা নিজেদের গায়ে কাদামাটি লাগিয়ে থানায় গিয়ে অভিযোগ ও হাসপাতালে ভর্তি হয়েছে বলে দাবী করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জোর দাবী জানান।


Tag
আরও খবর