কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

হবিগঞ্জে জেলা সুজনের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।

হবিগঞ্জে জেলা সুজনের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। সুশাসনের জন্য নাগরিক সুজন এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গনতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। হবিগঞ্জে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনের সড়কে শনিবার (১ মার্চ) দুপুর বেলা এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা সুজনের সিনিয়র সহসভাপতি এএসএম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলালের সন্চালনায়- অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচীতে আলোচনায় অংশ নেন জেলা সুজনের সহসভাপতি আব্দুর রকিব,মীর গোলাম রাব্বানী, জেলা কমিটির নির্বাহী সদস্য কামরুল হাসান, শেখ আবদুল কাদির কাজল,পইল ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা বেলায়েত হোসেন, সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সদর উপজেলা কমিটির সভাপতি জুনাব আলী তালুকদার শামীম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শাহীনুর আক্তার, সাইদুর রহমান, সাংবাদিক মীর সাজন,কাজী শাহাদত হোসেন তুহিন, মোহাম্মদ শাহীন, পিয়ালী দেব,রাখিবা খান,আতিকুর রহমান তুহিন প্রমূখ। বক্তাগন বলেন আমারা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে, চারদিকে চুরি,ডাকাতি, ছিনতাই, লুটপাট, নারী ধর্ষন,বিচার বহির্ভুত হত্যা কান্ডের খবর আসছে, অপারেশন ডেভিড হান্ট চলমান থাকা সত্বেও সৃষ্ট অরাজকতা নিয়ন্ত্রণে আসছেনা। অসহনীয় এ অবস্থা ও অরাজকতা থেকে আমরা মুক্তি চাই। এদিকে গনঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে এ দেশের রাজনীতিকে পরিশুদ্ধ করে জনকল্যাণমুখী আদর্শ ভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না,আর এ কারনেই আজকের এ মানববন্ধন কর্মসূচি।
Tag
আরও খবর