দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সহিদুল ইসলাম ফরহাদের সৌজন্যে কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা। সংগঠনের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ফরহাদ-এর সৌজন্যে চরকচ্ছপিয়া, চরএলাহী ও ২নং চরকালী—এই তিনটি এলাকার অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ঢাকায় বসবাসরত কোম্পানীগঞ্জবাসীদের উদ্যোগে পরিচালিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-এর সভাপতি মোহাম্মদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল আফছার মিয়া, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক আবদুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মামুন এবং নজরুল ইসলাম ফয়সাল।


এছাড়া স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মিজানুর রহমান, চরফকিরা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বানী বিপ্লব, কোম্পানীগঞ্জ উপজেলার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্য মোস্তফা কামাল শাহদাত, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, সাংবাদিক হেলাল উদ্দিন, সমাজসেবক মাহবুবুল হক এবং মো. সিরাজ।


সংগঠনেরসভাপতির বক্তব্যে মোহাম্মদ হোসেন বলেন, “রমজান আত্মশুদ্ধি ও মানবতার সেবার মাস। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা সবসময়ই জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”


সংগঠনের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ফরহাদ বলেন “কোম্পানীগঞ্জবাসীর কল্যাণে আমরা সবসময় কাজ করে যেতে চাই। পবিত্র রমজানে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম চলবে।”


কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এ সংগঠনটি শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তার মাধ্যমে কাজ করে আসছে। সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে জনসেবামূলক কার্যক্রম চালানোর আশাবাদ ব্যক্ত করেছে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৬ মিনিট আগে