দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে আটক চার জেলে

পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে আটক চার জেলে

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরারেঞ্জের আওতায় অভয়ারাণ্য এলাকায় নদীতে মাছ ধরার অভিযোগে বনবিভাগ স্মাট পেট্রোল টিমের সদস্যরা চার জেলেকে সরঞ্জাম সহ আটক করেছেন।

শুক্রবার বিকালে গভীর সুন্দরবনের অভয়ারাণ্য এলাকা পুষ্প কাটির মাইটা তালতলি ভারানীর খাল হতে টহল প্রদানকালে তাদেরকে আটক করা হয়।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, স্মাট পেট্রোল টিমের প্রধান নির্মল মন্ডলের নেতৃত্বে বনবিভাগ পুষ্প কাটির ফরেষ্টারবৃন্দ ও স্মাট পেট্রোল টিমের সদস্যবৃন্দ সুন্দরবনে টহল প্রদানকালে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার সময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহম্মদ আলী গাজী(৫০), উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ^াসের ছেলে জাহাঙ্গীর হায়দার(৫৩), দক্ষিণ কদমতলা গ্রামের মৃত মোন্তেজ গাজীর ছেলে ওহাব আলী(৪৫) ও স্ট্রোল কালিনগর গ্রামের মোঃ ইসমাইল গাজীর ছেলে আঃ করিম(৩৮)কে মাছ ধরার বরশি, পানির ড্রাম, বৈঠা, ৬০ কেজি টেংরা মাছ ও নৌকা সহ আটক করেন।

এ ব্যাপারে স্মাট পেট্রোল টিমের প্রধান ফরেস্টার নির্মল মন্ডল ও বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। এবং আটক জেলেদেরকে শনিবার সকালে মাছ ধরার সরঞ্জাম ও মাছ সহ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি- পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার সময় বনবিভাগ কর্তৃক আটক জেলেরা।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ৪৯ মিনিট আগে