সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

বরিশাল নগরীর কাউনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুরুজ গাজী নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার সাথে থাকা নয়ন হাওলাদারের নামের আরেক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় জনতা ক্ষুব্দ হয়ে অভিযুক্তদের বাড়িতে আগুন জালিয়ে দিয়েছে।রোববার (২ মার্চ) সন্ধ্যার পর নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে বসে সুরুজ গাজী ও শাহিন হাওলাদার ওরফে সোনা শাহিনের মধ্যে জালিয়াতি করে জমি বিক্রিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ সময় শাহিনের স্ত্রী সাবানা, বড় ছেলে ইমরান ও ছোট ছেলে লিয়ন দেশীয় অস্ত্র রাম দা নিয়ে সুরুজের উপর আক্রমন করে সুরুজ ও নয়নকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সুরুজের মৃত্যু হয়। এবং নয়নকে গুরুত্বর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে স্থানীয় জনতা ক্ষুব্দ হয়ে অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন জালিয়ে দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।এ বিষয়ে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের বাড়িতে দেয়া আগুন নেভানোর চেষ্টা চলছে।
আরও খবর