বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

লালপুরে ঈদগাহ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর

 নাটোরের লালপুরে ঈদগাহ মাঠে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কনিক আহম্মেদ (২৩) নামে এক যুবক আহত হয়েছেন। এই ঘটনার জেরে শরিফুল ইসলাম সোহেল (৪৬) নামে এক বিএনপি নেতার বাড়িঘরে ব্যাপক ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষরা। রবিবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদহ গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় উভয়পক্ষেই লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, পালিদহ ঈদগাহের কমিটি নিয়ে ঈশ্বরদী ইউনিয়নের ৪নং ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহেলের দ্বন্দ্ব চলে আসছিল। রবিবার স্থানীয় যুব সম্প্রদায়ের একাংশের বেশ কয়েকজন যুবক সেচ্ছাশ্রম দিয়ে ঈদগাহ মাঠের প্রাচীর সংস্কারের কাজ করছিল। এসময় শরিফুল ইসলাম সোহেলের সমর্থকরা তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে কনিক আহম্মেদ নামে একজনকে মারধর করা হয়। এই ঘটনার জেরে মোজাহার আলীর সমর্থকরা শরিফুল ইসলাম সোহলের বাড়িতে ব্যাপক ভাংচুর চালায়।


এবিষয়ে ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহেল বলেন, মারামারির বিষয়ে আমি কিছুই জানি না, ছিলামও না। ইফতার পর হঠাৎ করে মোহাজার মেম্বারের নেতৃত্বে আমার বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এবং স্বর্ণালংকার লুটসহ সাড়ে ১২ লাখ টাকার ক্ষতি সাধন করে। ইউপি সদস্য মোজাহার আলী বলেন, ঈদগাহ মাঠে স্থানীয়রা যুবকরা নিজ অর্থয়ানে সেচ্ছায় প্রাচীর সংস্কারের কাজ করছি। এসময় সোহেল কাজে বাঁধা দিয়ে কয়েকজনকে মারধর করে। পরে গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়েছিলো। পরে শুনেছি সোহেলের বাড়িতে কারা ভাংচুর করেছে নাকি তারা নিজেরাই নিজেদের বাড়ি ভাংচুর করেছে তা জানি না। এবিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মুঠোফোনে তথ্য দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, অভিযোগ হয়েছে কিনা এটা বলা যাবে না। এটা গোপনীয় বিষয়। এবিষয়ে কিছু বলতে চাচ্ছি না।.

আরও খবর