শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সরিষাবাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে গড়ে উঠা তিনটি ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ভেকু দিয়ে নষ্ট করা হয়েছে কয়েক লাখ টাকার কাঁচা ইট। সোমবার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মহাদান ইউনিয়নের ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম‍্যমান আদালত। এ ছাড়া ইট ভাটা গুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা। এ সময় তাদের সাথে ছিলেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ । অভিযানে সূবর্ণ ব্রিকস ১ লাখ, মেসার্স ঝুমুর ব্রিকস ২ লাখ, তানিম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, ‘ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তারা ইটভাটার বৈধ কোন কাজপত্র দেখাতে পারেনি। সেই সঙ্গে ইট তৈরিতে ব্যবহৃত মাটি সংগ্রহের জেলা প্রশাসকের কোনো অনুমিত নেওয়া হয়নি। এমন নানা অনিয়মের দায়ে ৩টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও খবর