শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

আক্কেলপুরে আলুর চিপস তৈরি করতে গিয়ে আগুনে পুড়ল কৃষকের গরু ও রান্নাঘর.

জয়পুরহাটের আক্কেলপুরে আলুর চিপস সেদ্ধ করতে গিয়ে চুলার আগুনে আব্দুল লতিফ নামের এক কৃষকের গোয়াল ঘরে থাকা একটি গরু ও রান্নাঘর পুড়ে গেছে।  গতকাল সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনামূখী ইউনিয়নের ভদ্রকালী দল্লাপাড়া গ্রামে ঘটেছে।


কৃষক নিজবাড়িতে আলুর চিপস তৈরি করে এলাকায় ফেরী করে বিক্রি করতেন।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ওই কৃষকের পুত্রবধূ বুলবুলি আলুর চিপস তৈরি করার জন্য আলু কেটে রান্না ঘরের চুলায় সেদ্ধ করতে দেন।চুলা জ্বালানো অবস্থায় বাড়ির বাইরে আসলে অসাবধানতাবশত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে রান্না ঘরে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে পাশে থাকা গোয়াল ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে রান্না ও গোয়াল ঘর পুড়ে যায়।


এ সময় গোয়ালে থাকা একটি গরুর পিঠ ও পেছনের অংশ আগুনে ঝলসে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।কৃষকের পুত্রবধূ বুলবুলি বলেন, ‘আলুর চিপস তৈরি করার জন্য চুলায় আলু সেদ্ধ করতে দিয়ে বাইরে এক জনের সঙ্গে কথা বলতে যাই। এ সময় চুলা থেকে রান্না ঘরে থাকা গোবরের ঘুটেতে আগুন লেগে সব পুড়ে যায়। পরে গোয়াল ঘরেও আগুন লাগলে একটি গরু পুড়ে যায়।তবে গরুটি মারা যায়নি।’ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষনাত ঘটনাস্থলে যাই। আমাদের পৌঁছনোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

এ ঘটনায় ওই কৃষকের গোয়াল ও রান্না ঘর পুরোটাই পুড়ে গেছে। গোয়ালে থাকা একটি গরুর পিঠ ও পেছনের অংশ পুড়ে গেছে।
আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে