রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক শাবানার নমিনী পোরশায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ওঝার কাছে নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ, সচেতনতার আহ্বান চিকিৎসকদের বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন:সভাপতি- আবু তাহের, সেক্রেটারি-মুকুল কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, পিতাকে অর্থদণ্ড কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার উলিপুরে নিরাশির পাথারে সড়কের পাশ থেকে ড্রাইভারের লাশ উদ্ধার উদ্ধার অভিযানের পর মিলল নিখোঁজ জেলের দেহ আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত - ১ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার'—অ্যাডভোকেট জসিম উদ্দিন জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৮ পরিবারে আর্থিক সহায়তা প্রণোদনার বীজ বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে বাধা ও সাংবাদিককে হত্যার হুমকি কক্সবাজারে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একাধিক থানায় ৬ মামলার আসামীসহ ২ মা/দ/ক কারবারি আটক।

রূপগঞ্জে মহাসড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান।

চলতি রমজানে পথচারীদের ভোগান্তি লাগব ও যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ ৬ মার্চ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নির্দেশে পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি উবায়দুর রহমান সাহেল ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে গড়ে উঠা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যের ২ সহস্রাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। এসময় পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল বলেন, চলতি রমজানে পথচারী ও যানজট নিরসনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নির্দেশে মহাসড়কে গড়ে উঠা অবৈধ ভাসমান দোকান পাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়েছে।


এ অভিযানে আমরা উপজেলা ভুলতা গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে গড়ে উঠা দুই হাজার দোকান পাট উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান চলমান থাকবে। এসময় নারায়ণগঞ্জ গ সার্কেল এএসপি মেহেদী হাসান, রূপগঞ্জ থানা ইন্টেলিজেন্স অফিসার সালাউদ্দিন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠন সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও খবর