বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

"রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে যবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাক্ষাৎ ও ক্যাম্পাস পরিদর্শন"

 আজ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমানের সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ সাক্ষাৎ করেন।


 এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, প্রকল্প পরিচালক(ভা.), বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ ও বিভিন্ন দপ্তরের দপ্তর-প্রধানগণ উপস্থিত ছিলেন।


রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যবিপ্রবি’র ভিসির আগমন ও পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা। এই পরিদর্শন উভয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা খাতের উন্নতি ও প্রযুক্তিগত গবেষণা প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত করবে। এই পরিদর্শনের মূল লক্ষ্য হচ্ছে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করা, যা উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে। ইতোমধ্যে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে যা শীঘ্রই ফলপ্রসূ রূপ গ্রহণ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এর আওতায় সাংস্কৃতিক-শিক্ষা ও ল্যাব-প্রযুক্তিগত বিষয়াদি গুরুত্ব পাবে।


যবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরকে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা  ঘুরে দেখান। রাবিপ্রবি’র মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে তিনি মুগ্ধ হন এবং রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর কর্তৃক সম্প্রতি গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন ও প্রশংসা করেন  এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সুবিধা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে  ভিসি মহোদয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের সাথে মতবিনিময় করেন। তিনি তাঁদের গবেষণা কার্যক্রম এবং সংশ্লিষ্ট সমস্যাবলী সম্পর্কে অবগত হন। একই সাথে তিনি উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।


যবিপ্রবি’র ভিসি মহোদয়ের এই পরিদর্শন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার এক অনন্য ধারা সূচনা করল বলে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মন্তব্য করেন। এটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন বাংলাদেশের উন্নতির জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৪ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে