সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

লালপুরে রস চুরির ঘটনা ধামাচাপা দিতে বিএনপি কর্মী পরিচয়ে লঙ্কাকাণ্ড!

লালপুরে রস চুরির ঘটনা ধামাচাপা দিতে বিএনপি কর্মী পরিচয়ে লঙ্কাকাণ্ড! আবু তালেব,লালপুর(নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ময়নাল আলী মদনের বিরুদ্ধে বিএনপির কর্মসূচিতে বাঁধা দেওয়ার অভিযোগ তুলে গত ৫ মার্চ লালপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে রইজউদ্দিন নামে এক বিএনপি কর্মী। তবে খেজুর গাছ থেকে রস চুরির ঘটনা ধামাচাপা দিতে রাজনৈতিক ইস্যু তৈরি করে হয়রানির চেষ্টা করা হচ্ছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ওই আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে উপজেলার হোসেনপুর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি। ময়নাল উপজেলার নান্দরায়পুর গ্রামের আক্কাস আলীর ছেলে এবং রইজউদ্দিনও একই গ্রামের সোবহানের ছেলে। লিখিত বক্তব্যে ময়নাল বলেন, গত ৫ আগষ্ট পর আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছে রইজউদ্দিন ও তার ছেলে সাগর। তাদের সাথে জমিজমা নিয়েও বিরোধ ছিল। গত কয়েক সপ্তাহ যাবৎ আমার লিজকৃত খেজুর গাছে রস চুরির ঘটনা ঘটছিল। এবিষয়ে গত ২৫ ফেব্রুয়ারি আমি অজ্ঞাত চোরদের উদ্দেশ্যে লোকসমক্ষে কিছু কথা বলি। তবে সাগর এটি নিজেদের প্রতি ইঙ্গিত মনে করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করে অপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন, গত ২৪ ফেব্রয়ারি নাটোরে বিএনপির জনসভাকে যাওয়ায় আমি নাকি সাগরকে ভয়ভীতি প্রদর্শন করেছি, যা সম্পূর্ণ মিথ্যা। এই পুরো বিষয়টিকে রস চুরি কেন্দ্রিক একটি সাধারণ ঘটনা থেকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এবিষয়ে রইজউদ্দিন বলেন, রস চুরির ঘটনা মিথ্যা। গত ২৪ ফেব্রুয়ারি আমার দুই ছেলে নাটোরে বিএনপির জনসভায় যাওয়ায় তাদের হুমকি ধামকি দিয়েছে আওয়ামী লীগ নেতা মদন। পরে গত ৫ মার্চ আমি থানায় অভিযোগ দিয়েছি। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এটা উভয়পক্ষের পারিবারিক দ্বন্দ্ব ছিল। বিষয়টি রাজনৈতিক কোন ঘটনা নয়।
Tag
আরও খবর